ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল খেলা শেষ হয়েছে ।
সোমবার বালিয়াডাঙ্গী  উপজেলা প্রশাসনের অায়োজনে সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে ৪ নং বড় পলাশবাড়ী বনাম ৭ নং আমজানখোর ইউনিয়ন ফুটবল টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। টাইব্রেকারে ১-০ গোলে ৪ নং বড় পলাশবাড়ীকে পরাজিত করে গৌরবজনক কাপটি ৭ নং আমজানখোর ইউনিয়ন দল তুলে নেয়। রানার্সআপ হয় ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়ন ।
 বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার  খায়রুল আলম সুমনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল । চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  মাজেদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভিন ।
আরও উপস্থিত ছিলেন উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণকৃত দুই ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় ও  বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।  এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।