মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; করোনাভাইরাস সন্দেহে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানোর পরদিনই ওই গ্রামের ২৫টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার (০৪ এপ্রিল ২০২০)  দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ এপ্রিল শুক্রবার বিদেশফেরত ওই ব্যক্তি নিজেই স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। জননিরাপত্তার কথা বিবেচনা করে বিদেশ ফেরত ঐ ব্যক্তির বাড়ির পাঁচশত গজের ভেতরে অবস্থান করা পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা ঐ পরিবারগুলোর জন্য বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম জানান, একমাস পূর্বে ঐ ব্যক্তি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। আসার পর থেকেই তিনি জ্বর, শর্দি, গলাব্যথা ও কাশিতে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।