দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয়তাবাদী বিএনপি ৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন করলো।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খোকসা উপজেলা বিএনপি’র কার্যালয় সকাল দশটার সময় নেতাকর্মীদের একত্রিতকরণ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে খোকসা বিএনপি দিবসটি পালন করেন।

উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ আমজাদ হোসেন এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, খোকসা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাফিস আহমেদ রাজু, জয়ন্তীহাজরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, গোগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফি আলম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বেতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বিএনপির পৌর সাধারণ সম্পাদক ইফতেখার আহ্মেদ সজন শফিকুল ইসলাম যুবদল নেতা ও টুটুল হোসেন।

এ সময় নেতারা শহীদ মিনারে দাঁড়িয়ে, বর্তমান জুলুমবাজ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানানো হয়। জাতির ৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।