নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল কোর্টে বিচার কাজ চালানো হচ্ছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ১৫ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ শনিবার (৩০ মে ২০২০) বিকেলে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
উল্লখ্যে গত (১১মে ২০২০) কভিড-১৯ মহামারীর মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আদালতের বিচারকাজ চালানোর অধ্যাদেশ জারির পর ‘প্র্যাকটিস ডাইরেকশন’ জারি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তার ভিত্তিতে শুরু হয় নতুন ধরনের আদালত কার্যক্রম। মহামারীর কারণে সাধারণ ছুটি ও অবকাশের মধ্যে এই আদালত পরিচালনার জন্য হাই কোর্টে তিনটি বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি। এছাড়া আপিল বিভাগের চেম্বার আদালত পরিচালনার জন্য মনোনয়ন দেন বিচারপতি নুরুজ্জামানকে। ১১ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা ও হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ সংক্রান্ত আলাদা তিনটি বিজ্ঞপ্তি দেন।
আমাদের বাণী ডট কম/৩০ মে ২০২০/সিসিপি
