ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা;  জেলার ভালুকা উপজেলার অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৪ জুন ২০২০) উপজেলার কাঁঠালী কালেঙ্গার পাড় খিরু নদীতে ভেসে আসা অর্ধগলিত লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার(১৪ জুন) বিকেলে খিরুনদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি যুবতী নারীর এবং এখনও পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

আমাদের বাণী ডট কম/১৪  জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।