চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে অবসরজনিত বদলীর কারণে কনস্টেবল হুমায়ুন কবীরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার রাতে মতলব উত্তর থানা হলরুমে অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া, এসআই মো. সালাউদ্দিন, এএসআই আবুল কালাম, কনস্টেবল তাজুল ইসলাম।
বিদায়ী কনস্টেবল হুমায়ুন কবীরকে সম্মাননা ক্রেষ্ট, উপহার প্রদান করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব, অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা’সহ অফিসারবৃন্দ।
