‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- পুষ্টিকর খাদ্যোই হবে অনাকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ এ প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তরে বুধবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।

এ সময় উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান’সহ সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।