সফিক ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা; চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঞা, সহকারি শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ, মোহাম্মদ আহসানুজ্জামান প্রমুখ। আরো বক্তব্য রাখেন, নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. আমির হোসেন মেম্বার, অভিভাবক হাসনেয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুখরঞ্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহজালাল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক মিরাজ খালিদ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগ নেতা সুজন ভুইয়া, কামরুল হাসান, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ নেতা মোঃ নুরুজ্জামান (জামান), যুবলীগ নেতা আক্তার হোসেন, আ’লীগ নেতা আঃ মালেক’সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কারণ তারাই বড় হয়ে একদিন দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যে তাদেরকে ভালভাবে তৈরি করতে হবে। উন্নত জাতি গঠনে সচেতন মায়েরদের বিকল্প নেই। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। তিনি আরও বলেন, ছেলে মেয়ে শিক্ষিত করে তোলতে মায়েদের অনেক ভূমিকা রয়েছে। বাবারা সারাদিন বাহিরে থাকে। সন্তানদের লেখাপড়া পরিচর্যার কাজ মায়েরা করে থাকেন। তাই মায়েদের ভূমিকা বেশি। মায়েদের পাশাপাশি তিনি শিক্ষকদেরও আরো বেশিষ সচেতন হওয়ার আহ্বান জানান। এমএম কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন শিক্ষাখাতকে আরো উন্নত করে তোলতে। কারণ শিক্ষা ছাড়া জাতির ভবিষ্যত অন্ধকার। সেই দিক ভেবে তিনি প্রাথমিক শিক্ষাটাকে আরো বেগবান করতে কাজ করে যাচ্ছেন।
রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। ৮৭নং নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে যোগ দেন। ৭৬নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও প্রাক প্রাথমিক ক্লাস পরিদর্শন করেন। ৭৯নং এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি ক্লাসে পাঠদান মনিটরিং করেন। ১৩৩নং চরপাথালিয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ও ১২৫নং সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শহীদ মিনার উদ্বোধন করেন।
