বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ১৩ জুলাই (শনিবার) উপজেলা পরিষদ মাঠে জনসভা সফল করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিশেষ বর্ধিত সভা করে।

বৃহস্পতিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কসরু ঢালী। সদস্য সচিব এডভোকেট আকতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা হারিছ মাহমুদ দিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, মো. রাশেদ সরকার, আবদুর রহিম প্রধান, তামান্না আক্তার মাধবী, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোকন মিয়া, মাহবুব আলম খোকন মুন্সি’সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ১৩ জুলাই (শনিবার) জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। সভায় বিশেষ অতিথি থাকবেন- চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন রুহুল।

এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের উদ্যোগে জনসমাবেশ ঘটানো জন্য সিদ্ধান্ত নেযা হয়।

মতলব উত্তর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভায় নেতৃবন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।