সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা; জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে সনাতন ধর্মালম্বীদের ৫ম বার্ষিকী গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ ২০২০) দিনভর গীতাযজ্ঞ কমিটির সভাপতি চন্দন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মাষ্টারের পরিচালনায় গীতাযজ্ঞ অনুষ্ঠানে গীতা পাঠ করেন তপোবন সংঘ- মুন্সিগঞ্জ।

দুপুরে গীতাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী মুক্তার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওযান জহির, সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, গীতাযজ্ঞ কমিটির উপদেষ্টা বাবু মনতোষ মজুমদার, বাবু শ্রী কৃষ্ণ পন্ডিত, শ্রী কালু চন্দ্র বসাক, সুজন মাষ্টার’সহ হিন্দ ধর্মালম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দ।

আমাদের বাণী ডট কম/১৪ মার্চ ২০২০/সিই  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।