ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসের চাপায় রঞ্জিত দাস (৫০) নামে এক নছিমন চালক নিহত হয়।এছাড়া নিহতের ছেলে মৃত্তন দাস (২০) গুরুতর আহত হয়েছে।
বুধবার সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের আরকান্দি ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে। রঞ্জিত দাস উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট দাসপাড়ার মৃত সন্তোষ দাসের ছেলে।
হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান আলম জানান, সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি ব্রিজের অদূরে একই দিক থেকে আসা লোকাল বাস (ঢাকা-মেট্রো-১১-০১৩০) নছিমনকে চাপা দিলে নছিমন চালক রঞ্জিত দাস নিহত হয় এবং তার ছেলে মৃত্তন দাস আহত হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/২ সেপ্টেম্বর ২০২০/পিপিএম
