কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।
খোকসা উপজেলা নির্বাহি অফিসার ছাড়াও ৯ জন প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
মোহাম্মাদ সাঈদ মজুমদার গত ১৮ই আগস্ট বাগেরহাট মোল্লাহাট উপজেলা নির্বাহি অফিসার থেকে বদলি হয়ে খোকসা উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেন। মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার ২৮ তম বিসিএস এর জন প্রশাসন ক্যাডার।
বিজ্ঞাপন 
