কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ও মিরপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কুষ্টিয়া’র আয়োজনে মিরপুর থানাধীন পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।
উক্ত এলাকায় দীর্ঘ দিনের সামাজিক কোন্দল নিরসনের লক্ষ্যে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়া বিবাদমান দুই গ্রুপের নেতৃবৃন্দদের সমঝোতা আহবান জানান এবং অদ্যকার সমাবেশে শান্তিপূর্ন আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ভবিষ্যতে কোন প্রকার অপরাধমূলক কর্মকান্ড ও সামাজিক দ্বন্দে জড়িত হবে না মর্মে প্রধান অতিথি মহোদয়ের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হন।
