নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে ২০২০) সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
২০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, গজারিয়ায় ৬ জন ও লৌহজং উপজেলায় ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মুন্সীগঞ্জে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯২ জনে।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন ১৩ জনের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার নারী (৫০), পঞ্চসারের নতুনগাঁও পিবিআই অফিসের পুলিশ সদস্য পুরুষ (২৮), মোল্লাকান্দির নারী (৭০), মানিকপুরের নারী (৬০), মানিকপুরের মেয়ে শিশু (৭), রিকাবীবাজারের নারী (৪৫), রিকাবীবাজারের পুরুষ (৩২), মুক্তারপুরের নারী (৩৮), আটপাড়া গ্রামের পুরুষ শিশু (১০), পানাম গ্রামের পুরুষ (৪২), আমতলা গ্রামের নারী (৩০), মালিপাথর গ্রামের নারী (২৭)। এছাড়াও পুরুষ (২৪)।
গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ আরো ছয়জনের করোনা পজিটিভ এসছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ (৫৮), পুরুষ (৩২) ও পুরুষ (১৬)। গজারিয়া সোনালী ব্যাংকের কর্মকর্তা পুরুষ (৩৯), পুরনো বাউশিয়া গ্রামের পুরুষ (৫২) ও লক্ষীপুরা গ্রামের নারী (৫০)। লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের পুরুষের (২৯) করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১০ মে পাঠানো নমুনার ৮২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলোআপ আরো চারজনের করোনা পজিটিভ এসেছে। বাকি ৫৮ জনের করোনা নেগেটিভ। এই নিয়ে মুন্সীগঞ্জে ১ হাজার ৪৪৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। মঙ্গলবার আরো ১৩৪ জনের নমুনা পাটানো হয়েছে। মোট ১ হাজার ৮১৯ জনের নমুনা পাঠানোর তথ্য দিয়েছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।
আমাদের বাণী ডট কম/১২ মে ২০২০/পিপিএ
