নিজস্ব সংবাদদাতা, ঢাকা; প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দেশের মোট ২৯ টি ল্যাবে ৪৯৬৫ টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত  হয়েছেন ৫৬৭  জন এ নিয়ে মোট আক্রান্ত  হয়েছেন  সাত হাজার ৬৬৭ জন। মারা গেছেন আরও ৫ জন এনিয়ে মারা গেছে মোট ১৬৮ জন।

আজ  বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৫টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৬৭ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৬ জন।

গতকাল বুধবারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আট জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে সাত হাজার ১০৩ জনে।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আড়াই  ছাড়িয়েছে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ লাখের বেশি মানুষ । এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকারের দিকে যাওয়ায় আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮’র ক্ষমতাবলে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২০) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই ঘোষণাটি এসেছে। এই ঘোষণায় জানানো হয়েছে, সারা দেশে সন্ধ্যা ৬টার পর কেউ বাইরে যেতে পারবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।  এদিকে সংক্রমণ রোধে আগামী সেপ্টমবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ছুটি করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।

আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।