নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য। নিহতরা হলেন, ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) ও ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)। এর আগে গত মঙ্গলবার ওয়ারী পুলিশ ফাঁড়ির কনস্টেবল জসিম উদ্দিন (৪০)।
গতকাল বুধবার (২৯ এপ্রিল ২০২০) রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা মারা যনা।
আবদুল খালেক মিরপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি একাডেমির মসজিদে ইমামতি করতেন।বৃহস্পতিবার ভোরে আরামবাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই মেয়ে ও এক ছেলের জনক আবদুল খালেকের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
আশেক মাহমুদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ২৬ এপ্রিল অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। এক দিন পরই তাঁর দেহে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানান ঢাকা উত্তরের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার বদরুল হাসান।
আশেক মাহমুদ রাজারবাগ ট্রাফিক ব্যারাকে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে।
ডিএমপির ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার (এডমিন) বদরুল হাসান জানান, ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০ ) রাত সাড়ে ১০ টার দিকে করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে মৃত্যু জসিম উদ্দিনের (৪০)। তিনি কনস্টেবল হিসেবে ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। সেখানেই থাকে পরিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এ পুলিশ কনস্টেবল মঙ্গলবার রাত ১২টার দিকে মারা যান।
আমাদের বাণী ডট কম/৩০ এপ্রিল ২০২০/পিপিএ
