নিজস্ব সংবাদদা, যশোর;  যশোর-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় থ্রী হুয়িলারের পাঁচ যাত্রীর দুই জন নিহত হয়েছেন এসময় বাকি তিন জন গুরুতর আহত হয়েছে৷নিহতরা হলেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস(২৭) ও বাঘারপাড়া উপজেলার খলসী বহরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী তানিয়া খাতুন(৩৮) ও শহরের পালবাড়ি এলাকার চাকলাদার কম্পেলেক্সে ভাড়া থাকতেন এবং চুড়ামন কাঠি ব্রাক অফিসের ক্যারসিয়ার পদে চাকরি করতেন৷

আজ রবিবার (০১ মার্চ ২০২০) সকাল নয়টার দিকে জেলার সদর উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় এ দুঘটনা ঘটে৷ এসময় থ্রী হুয়িলার চালক নজরুল(৫০), প্রথিক(৩০) ও মনোয়ারা (২৮) নামে তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷

হাসপাতাল ও নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকালে যশোর শহর থেকে থ্রী হুয়িলার যোগে যশোর ঝিনাইদহ মহাসড়ক দিয়ে তারা সকলেই চুড়ামনকাঠি যাচ্ছিল৷ সদর উপজেলার শানতলা এলাকায় পৌছালে পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়৷

এসময় থ্রী হুয়িলারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়৷ পরে স্থানিয়রা আহত দের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসান আলী বিশ্বাস(২৭) ও তানিয়া(৩৮)কে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম আব্দুর রশীদ সকাল দশটার দিকে মৃত ঘোষনা করেন এবং আহত তিন জনকে হাসপাতিলে ভর্তি করেন৷ তিনি বলেন আহত তিন জনের অবস্থা আশংকা জনক৷

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক আটক আছে৷ চালক পলাতক,থ্রী হুয়িলার থানায় আনা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/ডএন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।