নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান রুশদির পথ ধরে বিদায় নিয়েছেন মা জান্নাতুল ফেরদৌসও।

আজ রবিবার (০১ মার্চ ২০২০) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পোড়া ছিল। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ শঙ্কর পাল জান্নাতুল ফেরদৌসী সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি আগুনে জান্নাতুলের ছেলে রুশদীসহ তিনজন নিহত এবং পাঁচজন দগ্ধ হন। জান্নাতুলের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন।

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/ভিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।