ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মামাকে রাতের আধারে সভাপতি করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি করার অভিযোগ ৷
সোমবার ৪ নভেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার ধনিরহাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও ছাএ-ছাত্রীরা কমিটি বাতিলের দাবীতে এ আন্দোলন করে ৷ আন্দোলনরত অভিভাবক ও ছাত্রছাত্রীরা বলেন মামা ভাগিনার রাতের আধারের করা কমিটি মানিনা মানবো না ৷ পুনরায় নির্বাচন দিয়ে কমিটি না করা হলে আমরা আন্দোলন অব্যহত রাখবো এবং  বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাও করবো ৷
ভানোর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মালেক বলেন, বিগত ২৪ বছর ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিজের প্রভাব খাটানোর জন্য রাতের আধারে নিজের মামাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি করে আসছেন ৷ আমরা এইবার অভিভাবকদের অবগত করে কমিটি ঘোষণার কথা বললে আবার আগের নিয়মে কমিটি করে নেয় ৷ এ বিষয়ে আমরা গতকাল জানতে পারি এবং তাৎক্ষনিক উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও বোর্ড চেয়ারম্যানকে অভিযোগের অনুলিপি ডাক-বিভাগের মাধ্যমে পাঠিয়েছি ৷ তিনি আরো বলেন, এইভাবে কমিটি করে সরকারী অনুদান হাতিয়ে নিয়ে ভোগ করছেন এই মামা ভাগিনা ৷ কমিটির বিষয়ে কোন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা কেউ কিছুই জানেনা তাই আমরা আজকে কমিটি বাতিলের জন্য বিদ্যালয়ের সামনে আন্দোলন করছি ৷ আপনাদের (সাংবাদিক) আসার খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বের হয়ে চলে যায় ৷
অভিভাবক রফিক ও কুদ্দুস বলেন, বিগত ২৪ বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ইচ্ছায় কমিটি অনুমোদন নিচ্ছেন ৷ তিনি প্রতিদিন বিদ্যালয়ে সময়মত উপস্থিত হন না এবং বিদ্যালয় ছুটির আগে চলে যায় ৷ গরীব মেধাবী ছাত্রছাত্রীরা যদি পরীক্ষার ফি ও ফরম ফিলাপ ফি কম দিতে চাই তবে তাদের পরীক্ষা দিতে দেন না , ছাত্রছাত্রীদের কাছে অতিরিক্ত ফিও আদায় করেন তিনি ৷ এমনকি ছাত্রছাত্রীদের সাথেও খারাপ আচরণ করেন ৷
অভিভাবক কলিম উদ্দীন ও দরিবুল্লাহ বলেন, আমরা সকল অভিভাবকগণ স্বাক্ষর দিয়ে এই অবৈধ পকেট কমিটির বিরুদ্ধে শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছি এবং সকল অভিভাককে অবগত করে কমিটি করার দাবী জানিয়েছে ৷
ছাত্র আল আমিন ও জামিরুল বলেন, কোন নোটিশ বোর্ড ও কাউকে না বলেই প্রধান শিক্ষক কমিটি করেছেন, সহকারী শিক্ষকগণ ও কমিটির বিষয়ে কিছুই জানেন না৷
নব কমিটির সভাপতি এমদাদুর রহমান বলেন, আমি বিদ্যালয় স্থাপিত হওয়া থেকে আজ পর্যন্ত সভাপতি আছি ৷ আমাকে প্রধান শিক্ষক ডেকে বলেন অভিভাবকদের সম্মতিতে আপনাকে সভাপতি করা হল ৷ কিভাবে কমিটি হয়েছে এবং কাদের কে নিয়ে কমিটি করা হয়েছে এ বিষয়ে  জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে প্রধান শিক্ষক সব জানেন ৷
ধনির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফরহাদ হোসেনের সাথে বিদ্যালয়ে সাক্ষাতে কথা বলতে চাইলে তিনি বলেন, পরে দেখা করবো ৷ আবার মোবাইলে কল দিয়ে দেখা করার কথা বলা হলে তিনি কালকে দেখা করবেন বলেন তাই তার কাছে মোবাইলে কল দিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি বিদ্যালয়ে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের বলেছিলাম ৷
বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ রহমানের কাছে এই বিষয়ে জানান আমি আজকে ছুটিতে আছি, রেকর্ড দেখে কালকে বলতে পারবো কিভাবে কমিটি হয়েছে ৷  তিনি আরো বলেন, অভিভাবক ও ছাএ-ছাত্রীদের আন্দোলনের কথা শুনে বুঝতে পারছি প্রধান শিক্ষক অভিভাবকদের অবগত না করেই কমিটি করেছে ৷ তবে অভিভাবকগণ অভিযোগ করলে তদন্ত করে বোর্ড চেয়ারম্যনকে অবগত করবো ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।