বান্দরবানের লামা উপজেলার ভূমি অফিসের ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্হায় রয়েছে।যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা ভূমি অফিসের ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেখা দিয়েছে।খসে পড়েছে পলেস্তারা,উপরে টিনের চালে মরিচা ধরেছে। সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট এর কক্ষের জানালার কাঁচ ভাঙ্গা।

পুরোপুরি জরাজীর্ণ এই ভবনে কিভাবে অফিস করছেন এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘আল্লাহ সহায় ছিলো বলে ঘূর্ণিঝড় ফণি আমাদের এলাকায় আঘাত হানেনি, না হলে কি অবস্থা হতো সেটা ভাবতেই ভয়ে গাঁ শিউরে ওঠে।

উপজেলার গুরুত্বপূর্ণ এই অফিসে ভবনটির দূর অবস্থা নিয়ে সেবা নিতে আসা কয়েক জন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান এখানে দশ মিনিটের বেশী বসে থাকতে ভয় লাগে, অতি সামান্য মাত্রার ভূমিকম্প হলেও ভবনটি ভেঙ্গে পরবে।
এই বিষয়ে লামা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ইশরাত সিদ্দিকা বলেন, নতুন ভবনের জন্য জায়গা নির্বাচন করা হয়ে গেছে হয়তো খুব দ্রুতই সেখানে নতুন ভবনের কাজ শুরু হবে।
