শহরের ও কি হয় নিরব রক্ত ক্ষরণ
জাহাঙ্গীর বাবু
যে শহর ঘন্টার পর ঘন্টা
জ্যামে থেমে থাকে!
সে শহর নাকি এগিয়ে যায়;
দুর্দান্ত গতিতে নিত্য নব উদ্যমে!
মিরাকল,মিরাকল হে প্রভু;
সত্য মিথ্যার সাথে
আমরাই আগুয়ান!
কষ্ট কি শুধু আমার!
নাকি এই শহরের ও হয় কি
নিরব রক্ত ক্ষরণ!
এলো পাথাড়ি খোঁড়া খুড়ি;
আজ টেলিফোন কাল পানি!
ড্রেনেজ বন্ধ বিবেকের বর্জে
মেশিন চলে শহরের বুক,
নাভি মূল,উদোরে!
নতুন আগামীর প্রত্যাশায়
সয়ে যায় এ শহর!
শংকা লয়ে বুকে ঠায় দাঁড়িয়ে
ফ্লাই ওভার!
জ্যাম যে তার সারা অঙ্গে!
স্বস্তি পেতেই কি জ্যামের শাস্তি,
বিধাতাই জানে!
যে শহর ঘন্টার পর ঘন্টা
জ্যামে থেমে থাকে!
সে শহর নাকি এগিয়ে যায়;
দুর্দান্ত গতিতে নিত্য নব উদ্যমে!
