ঝিনাইদহের শৈলকুপায় নগদ টাকাসহ ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ঠাকুর মালিথিয়া গ্রাম থেকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামের দীলিপ মন্ডলের পরিত্যাক্ত ঘরে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার ওসি বজলুর রহমানের নেতৃেত্ব সেখানে অভিযান চালায় পুলিশ।
এসময় জুয়ার কোট থেকে ৯ হাজার ৭৫০ টাকাসহ ৭ জুয়াড়ীকে হাতেনাতে আটক করে। অভিযানে সঙ্গীয় ফোর্সসহ অংশ নেয় লাঙ্গলবাধ ক্যাম্প আইসি এসআই রাজ্জাক ও এএসআই এনামুল।
আটককৃতরা হলো, ঠাকুর মালিথিয়া গ্রামের কৃষ্ণ বিশ্বাস, কামারিয়া গ্রামের পার্থ মন্ডল, শৈলেন মন্ডল, গৌতম কুমার বিশ্বাস, নিরপতি বিশ্বাস ও শ্রীপুর উপজেলার মাসালিয়া গ্রামের আলাই মন্ডল এবং খবির শেখ। আটককৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
