মো সোহেল
লেখক সাংস্কৃতিক কর্মী মো সোহেল। ছবি; সংগৃহীত

মো সোহেল ;  অসি অর্থাৎ তরবারি ক্ষমতার প্রতীক। আর ‘মসি’ অর্থাৎ লেখার জন্য ব্যবহৃত কালি জ্ঞানের প্রতীক। ক্ষমতালিপ্সু মানুষরা অসির বলে অনেক প্রাণ বিনষ্ট করে নিজের আধিপত্য বিস্তার করে। কিন্তু অল্পদিনই তারা নিজেদের প্রাধান্য বজায় রাখতে পারে। কিছুদিনের মধ্যেই আবার সেই স্থান দখল করে নেয় অন্য কোনো ক্ষমতাপিপাসু মানুষ। এমন অনেক দৃষ্টান্ত আমরা ইতিহাসে দেখতে পাই। পক্ষান্তরে মনীষীগণ মসির সাহায্যে মানবজাতির কল্যাণে অনেক সৃষ্টিশীল কর্ম লিপিবদ্ধ করে যান। যা যুগে যুগে মানুষকে শান্তি ও সমৃদ্ধির পথ দেখায়। তাঁদের লিপিবদ্ধ চিন্তাধারা সভ্যতাকে নিয়ে যায় উৎকর্ষের পথে।

বর্তমান পৃথিবীতে সামরিক শক্তিতে এগিয়ে আছে আমেরিকা, জাপান, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ। এরা খুব সহজেই সামরিক শক্তি কম এমন রাষ্ট্র গুলোকে মাথা নত করিয়ে রাখতে পারে। ক্ষেত্র বিশেষ করছেও। কিন্ত এই একুশ শতকে এসে নোভেল করোণা ভাইরাস মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, অস্ত্র নয়, জ্ঞানই মানুষকে বড় করে, শক্তি বাড়াই, মানুষ তৈরি করে।

যুক্তরাষ্ট্র দেশটিতে ২০ লাখ ৮৩ হাজারেরও বেশি সেনা সদস্য রয়েছে। এর মধ্যে সক্রিয় অবস্থায় রয়েছে ১২ লাখ ৮১ হাজার ৯০০ জন। আর রিজার্ভে আছে ৮ লাখ ১ হাজারের বেশি সেনা। এতো কিছুই তাদের ভাইরাস ঠেকাতে পারছে না।
যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।সুত্র :জনস হপকিন্স ইউনিভার্সিটি

অধ্যাপক আনু মুহাম্মদ তার ২০১৮ সালের মার্চে প্রকাশিত ‘ওবামার কিউবা সফর: কিউবায় যুক্তরাষ্ট্র, কে কাকে বদলাবে?’ শীর্ষক প্রবন্ধের একটি অংশ উদ্ধৃত করে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় দানবীয় শক্তির ক্রমাগত আক্রমণ ও চক্রান্তের মুখে কিউবার টিকে থাকাই এক বিস্ময়। কিউবা শুধু টিকেই থাকেনি, পরিবেশসম্মত কৃষিব্যবস্থা প্রতিষ্ঠা করে বিশ্বে মডেল হয়েছে। সব নাগরিকের জন্য খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করেছে।’ তিনি বলেন, ‘বর্ণবাদ, যৌনবাদের গোড়ায় আঘাত করেছে কিউবা। চিকিৎসা-প্রযুক্তি ও ব্যবস্থাপনায় কিউবা এখন বিশ্বের ১ নম্বর দেশ। এই জ্ঞান ও সেবা বিশ্বে ছড়িয়ে দিতে কিউবার প্রায় ৫০ হাজার চিকিৎসক বিভিন্ন দেশে কাজ করছেন। চিকিৎসা-প্রযুক্ত খাতে মহাসম্পদশালী যুক্তরাষ্ট্র থেকেও এগিয়ে কিউবা।’ অথচ এই কিউবাই করোনা ভাইরাস মোকাবেলা করে, ইতালি সহ বিভিন্ন রাষ্ট্রকেও সাহায্যের হাত বাড়িয়েছে।

ভারতে সামরিক সদস্য সংখ্যা ৪২ লাখ ৭ হাজারেরও বেশি। তাদের সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে বিমান রয়েছে ৭২০ টি।
ভারত তো পুরোই ২১ দিন লকডাউন করে দিয়েছে।  মৃত্যুর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। ফ্রান্সে সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার। ফ্রান্সের সামরিক ঘাঁটিতে এয়ারক্রাফট রয়েছে ১ হাজার ২৬২ টি। অথচ চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।(সুত্র: জনস হপকিন্স ইউনিভার্সিটি)

যুক্তরাজ্যে সামরিক সদস্য রয়েছে ২ লাখ ৭৯ হাজার। বিশ্বের ষষ্ঠ শক্তিশালী সশস্ত্র বাহিনীর দেশ যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেট ৫ হাজার কোটি ডলার। অথচ,এই দেশের প্রধানমন্ত্রী নোভেল করোণা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৯৩৮ জনের মৃত্যু, দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০৯৭ জনে: বিবিসি

এতো সামরিক শক্তি নিয়েও নোভেল করোণা ভাইরাস মোকাবেলা করতে পারছে না। কারণ এর জন্য প্রয়োজন গবেষণা সঠিক জ্ঞান সম্মৃদ্ধ প্রতিষ্ঠান।

কিন্তু যুগে যুগে ক্ষমতা লোভী রাষ্ট্র সব সময় চেয়েছে অস্ত্র-বারুদ বানাতে। তারা ক্ষমতার লোভে গবেষণার দিকে কোনো নজরই দেয় নাই। যার ফল স্বরুপ ছোট এই ভাইরাসের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে করোনায় এ পর্যন্ত মোট শনাক্ত ৩৩০ জন, মৃত্যু ২১ জন। সুত্র : স্বাস্থ্য অধিদপ্তর
সারা বিশ্বে নোবেল করোণা ভাইরাসে বিশ্বজুড়ে শনাক্ত রোগী ১৪ লাখ ৯৫ হাজার ৫১; মৃত ৮৭ হাজার ৪৬৯; সুস্থ হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৪০, ( সুত্র :জনস হপকিন্স ইউনিভার্সিটি)

প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এই ভাইরাস সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, অস্ত্র নয় বিজ্ঞানই মানুষকে এগিয়ে রাখবে।

শাশ্বত ন্যায় যুদ্ধে জ্ঞান,বিদ্যাই বিজয়ী। অস্ত্রের ক্ষমতা ধূমকেতুর ন্যায়। এর স্থায়িত্ব খুবই কম সময়ের জন্য। কিন্তু সঠিক জ্ঞানের ক্ষমতা সূর্যের ন্যায়। সূর্য যেমন সৃষ্টির আদি থেকে প্রতিদিন তার নিয়মেই আলো ছড়াচ্ছে, জ্ঞানও বা বিদ্যা তেমনি অনন্তকাল ধরে নীরবে মানুষকে সত্য, সুন্দর ও শান্তির পথ দেখাচ্ছে। তাই মসিই হওয়া উচিত আমাদের জীবনে চলার পথের পাথেয়।

লেখক, সাংস্কৃতিক কর্মী, মাগুর। ইমেইল; [email protected]

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।