ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের চাঁদগাও গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকারি প্রকল্পের বরাদ্দ কৃত ঘর নিজের চাচির নামে দিয়ে নিজের জমিতে ঘর নির্মান করার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

আরও স্টিক লাইট নির্মান ও তার নিজ বাড়ীতে ঘর নির্মান করেছে ইউপি সদস্য মোহাম্মদ আলী। ইউপি সদস্যের অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী পক্ষে মোঃ আসরাফতদ্দৌলা (শপথ) । ৩ নং খনগাঁও ইউপি চেয়ারম্যান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবরে ৩০ নভেম্বর তারিখে ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।

এ ব্যাপারে ৩ নং খনগাও ইউপি চেয়ারম্যান কাওসার আলী ডাবলুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

মোহাম্মদ আলী ইউপি সদস্যের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন , নিজ চাচির নামে নিজ বাড়ীতে সরকারি প্রকল্পের ঘর নির্মান করেছেন । আর স্টিক লাইটটি ও আমার বাড়ির সামনে রাস্তায় বর্ষার সময় কাদা হওয়ার মানুষের চলাফেরার অসুবিধা হয় এই কারণে স্ট্রীট লাইটটি গেটের সামনে লাগিয়েছি ‌‌।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।