নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে চায় সরকার। এ জন্য আগামী রবিবার (০৩ মে ২০২০) উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই সভায় সাধারণ ছুটি বাড়বে কি’না তা নিয়েও আলোচনা হবে। এবং ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলে সেই সুপারিশ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে প্রধানমন্ত্রী তা বিবেচনা করে অনুমোদন দিবেন।
ওইদিন বেলা ১২টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করবেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২০) এ সভার নোটিশ জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে দেয়া হয়েছে।
একইসঙ্গে উপস্থিত থাকতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতি, এমসিসিআই সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছেও সভার নোটিশ বিতরণ করা হয়েছে।
সভার নোটিশে বলা হয়েছে, দেশের বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা বিষয়ে আলোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ৫ম দফায় ঘোষিত সাধারণ ছুটি আগামী ৫ মে শেষ হচ্ছে। দেশে করোনা পরিস্থিতি ক্রমশো খারাপের দিকে গেলেও এবারের সাধারণ ছুটি বাড়ানো নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের মধ্য মত পার্থক্য রয়েছে। কেউ বাড়ানোর পক্ষে কেউ বিপক্ষে। তবে সভার সুপারিশ মালা প্রধানমন্ত্রীর দপ্তরে গেলে ছুটি বাড়বে কি’না তার সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপর।
গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে পরে এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনায় ৬ষ্ঠ দফায় ছুটি বাড়বে কিনা তা নিয়ে দোটানায় রয়েছে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/পিপিএ
