পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপাইমেন্টে সিআইডি কর্মরত এস আই জমশেদ আলী গ্রামের বাড়িতে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । এতে স্বর্ণ অলংকার ও নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষ টাকা চুরি হয়েছে ।

বৃহস্পতিবার দিবাগত রাত বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা চুয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে । এরপর শুক্রবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঐ বাড়িতে অবস্থান করে চুরির বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এস আই জমশেদ আলী ঢাকার মালিবাগে সিআইডি প্রধান কার্যালয় কর্মরত রয়েছেন ।

মুঠোফোনে এসআই জমশেদ আলী সাংবাদিকদেরকে জানান, চুরির ঘটনা বাড়ির লোকজনের কাছে ঘটনাটি শুনেছি । চুরি চক্রের সদস্যরা বাড়ির প্রাচীর টপকে গিরিলের তালা ভেঙ্গে বাড়ির ভেতরেঢুকে পড়ে । এরপর দরজা ভেঙ্গে ঘরের আলমারির ড্রয়ার থেকে নগদ টাকা ও স্বর্ণ অলংকার সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় । যার আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা ।

জমশেদ আলী ছোট ভাই বেলসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে জানান, সন্ধ্যাবেলা খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি । রাত একটার দিকে বাড়ির অন্যান্য লোকজন তালা ভাঙ্গার শব্দ শুনে ঘুম থেকে বাইরে আসার আগেই চোরেরা পালিয়ে যায় । তবে ঐ সময় আমাকে ডাকাডাকি করলেই ও আমার ঘুম ভাঙতে পারেনি বাড়ির লোকজন । তিনি আরো বলেন,ঐ ঘটনার পর গিরিলে নতুন তালা দিয়ে ঘুমিয়ে পড়ে সবাই । পরে চোরেরা আবার এসে পুরো বাড়িতে অচেতন করার ঔষধ ছিটিয়ে বাড়ি তছনছ করে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাবেবরুল হক সাংবাদিকদেরকে জানান, চুরি চক্রের পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । চুরির আলামত সংগ্রহ করা হয়েছে । চুরির সদস্যরা রহস্য উদঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে । এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।