মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড, (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেরার পৌরসভার আমিরাবাদ গ্রামের দেওয়ান দীঘি পাড়া সুরেশ বড়ুয়ার ভাড়া ঘরে আগুন লাগার এ ঘটনা ঘটে।

আজ বুধবার ( ১৮ মার্চ ২০২০) আনুমানিক দুপুরে উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিরাবাদ গ্রামের দেওয়ান দীঘি পাড়া সুরেশ বড়ুয়ার ভাড়া ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান,রান্না করা চুলা থেকে এই আগুন লাগে। এই আগুন মূহুর্তের মধ্যে আশেপাশের ৪টি ঘরে ছড়িয়ে পড়ে।পরে ফায়ার সার্ভিস খবর পেলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এই সময় সুরেশ বড়ুয়ার ৫টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানাযায়।

এই বিষয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের অফিসার তাশারফ হোসেন জানান,আগুন লাগার খবর পেয়ে দ্রুত টিম নিয়ে ছুটে আসি।প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।এই আগুনে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৮ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।