মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন ওয়াডে বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারাইন্টাইনে থাকার নিদের্শ দিয়েছেন উপজেলা প্রসাশন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) উপজেলার কুমিরা ইউনিয়নের ৭নং ও ৩নং ওয়াডের সদ্য বিদেশে আসা হোম কোয়ারাইন্টাইনে থেকে সর্তকমূলক অবলম্বন করার জন্য জানান উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
তিনি সকলকে সতর্কতা থাকার জন্য অনুরোধ করে বলেন, বিদেশ হতে কেউ আসলে অবশ্যই হোম কোয়ারাইন্টাইনে থাকতে হবে। কারণ তার নিজের পরিবার পরিজন এমনকি দেশবাসীর জন্য এই হোম কোয়ারান্টাইন। যারা এ নিয়ম মানছেন না তাদের কঠোরভাবে দমন করা হবে।
উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী, সীতাকুণ্ড মডেল থানার পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় হোম কোয়ারেন্টিন যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা যাচাই করে চলেছেন ইউএনও মিল্টন রায়।
এসময় তিনি সবাইকে সরকারি নির্দেশনা পালন ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করে বলেন জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে বের হবে না।
আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ
