হাফিজুর রহমান লস্কর, সিলেট জেলা সংবাদদাতা; সিলেটের বিয়ানীবাজার উপজেলার পৌরশহরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিয়ানীবাজার পৌরসভার তত্ত্বাবধানে ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এই স্প্রে ছিটান।

এসময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পৌরশহরের প্রধান সড়ক ছাড়াও আশপাশের অপরিষ্কার দেয়ালগুলোতেও জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।

বিয়ানীবাজার পৌরসভার সংশ্লিষ্ট দায়িত্যশীলগন জানান, জীবাণুনাশক ঔষধ স্প্রে করা অব্যাহত থাকবে।

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।