মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডে উপজেলার সাধারণ পরিবারকে ব্যক্তিগত ও সরকারীভাবে সহযোগীতা দিয়ে আসছিলেন সীতাকুন্ড ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দিদারুল আলম এপ্যেলো।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২০) তার ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল নেতা অর্থনৈতিক দূরাবস্হায় রয়েছেন কিংবা মধ্যবিত্ত লজ্জায় কাউকে বলতেও পারছেন না সইতেও পারছেন না এমন ৬৫জন নেতাকর্মীকে বাছাই করে ঘরে ঘরে সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জনপ্রিয় কাউন্সিলর দিদারুল আলম।

তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মুঠোফোনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মার্শেল কবির পান্নু, সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন, যুগ্ন আহ্বায়ক এস এম ইউসুফ, সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক দীপক কান্তি চৌধুরী ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য যে, কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো ক্লান্তিহীনভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে মানবতার ফেরিওয়ালার মত তাঁর দায়িত্ব ও কর্তৃব্য একনিষ্ট পালন করে এলাকায় বপশ প্রশংসা কুঁড়িয়েছেন।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।