চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিকদের বহণকারী একটি মিনিবাস উল্টে যায়।এই সময় ১৫ জন পোশাক আহত হয় বলে জানা যায়।

গতকাল সোমবার (২০ জানুয়ারী-২০২০)  সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া মিনিবাসটি বাড়বকুন্ড এলাকায় অতিক্রমকালে একটি কাভার্ডভ্যান দ্রত গতিতে এসে চাপ দিলে বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে। সীতাকুন্ড ইউনিটেক্স কোম্পানীর ১৫ জন পোশাক শ্রমিক আহত হয় বলে জানা যায়।

এই বিষয়ে চাইলে সীতাকুন্ড ফায়ার সার্ভিস ডিফেন্স কর্মকর্তা তাশারফ হোসেন জানান, বাড়বকুন্ড এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, কাভর্ডভ্যানের ধাক্কায় বাসটি রাস্তার একপাশে উল্টে পড়ে যায়। এসময় বাসে থাকা শ্রমিকরা আহত হয়।

আমরা খবর নিয়ে জানতে পারি গাড়িতে থাকা যাএীরা একটি পোশাক ফ্যাক্টরীর শ্রমিক। তাৎক্ষনিক সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় আহত ১৫ জন শ্রমিকদের।তবে এতে তেমন গুরুতর আঘাত পাননি কেউ,সকলে শঙ্কামুক্ত আছেন বলে জানান।

কুমিরা পুলিশ ফাঁড়ির (ওসি) সাইদুল হক জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।