আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; জেলারসুজানগর উপজেলায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৫ মে ২০২০)  সকালে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসাম পুরে ব্রীজ সংলগ্ন এলাকায় যুবতীর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয় । খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম জানান, শুক্রবার দুপুরে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তাঁর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।