দেশে বিশ্বমানের গুণগত শিক্ষার মান বাড়াতে আমেরিকান প্রবাসীদের উদ্যোগে গতকাল রবিবার সৈয়দপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাব্রতী লায়ন সাংবাদিক আমিনুল হক। দিনের বেলা এ অনুষ্ঠান হয় দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে।
প্রকৌশলী ড. আজিজুল ইসলাম ও লিলু ইসলাম এবং ডা. রেহানা জামান বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন, আমেরিকান প্রবাসী ডা. হামিদুজ্জামান, ডা. রেহানা জামান, প্রকৌশলী ড. আজিজুল ইসলাম, লিলু ইসলাম এবং সুধীজন অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, ডা. নূরুল আলম, লায়ন আজমল হোসেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রেহানা নূর মহিমা। সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ ওই বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়।
ওই অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী বিশ্ব অত্যন্ত চ্যালেঞ্জের। দেশে শিক্ষার হার বাড়লেও গুণগত ও মানসম্পন্ন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে না। এক সময়ে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম নেই। ইংরেজি বিষয়ে এমএ পাশ করা শিক্ষার্থী ইংরেজি ভাষায় চাকরির আবেদনপত্র লিখতে পারেন না। আর ভাল ইংরেজি জানা না থাকার কারণে বিদেশে আমাদের দেশের শ্রমিকদের কাজের জায়গা হয় পরিচ্ছন্ন কর্মী হিসাবে।
বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বিক্রি করে দেশে যে রেমিটেন্স পাঠায় সেই পরিমাণ অর্থ পাঠায় প্রতিবেশী দেশ ভারতের ১০ লাখ মানুষ বিদেশে কাজ করে। তাহলে বোঝা যায় অদক্ষ লোক বিদেশে পাঠালে আমরা তেমন লাভবান হতে পারিনা।
বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন বাংলার পাশাপাশি মানসম্পন্ন ইংরেজি ভাষা শিখতে হবে। একইসঙ্গে কাজে হতে হবে অত্যন্ত দক্ষ। আর দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতি বন্ধ হলে অল্প সময়ে দেশ এগিয়ে যাবে।
