আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদতাতা; জেলার সোনারগাঁ পৌরসভায় দগ্ধ কলেজছাত্র অপূর্ব দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

  • আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা যায়।অপূর্ব সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায় , সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কর্মচারী মো. মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া বানু রানী দাস ও তার ছেলে অপূর্ব রবিবার (৭জুন) সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন লেগে দগ্ধ হয়।

  • বাড়ির মালিক মিজানুর রহমান জানান, অপূর্ব যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এসময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়ে গেছে। অপূর্ব ও তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, চিকিৎসকরা জানিয়েছেন, অপূর্ব দাসের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে।ঢাকা মেডিকেলর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।