আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁ উপজেলায় ক্ষুদ্র ও প্রাপ্তিক ৩২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বেড়া পরিচর্যা বাবদ অর্থ ও অন্যান্য উপকরণ বিতরণের কাজ শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদে সোনারগা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ মনিরা আক্তার, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপ-সহকারী কৃষি অফিসার মিরজ মাহবুব, তানিয়া মিরজা, জিয়াসমিন আক্তার প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি প্রণোদনার কর্মসূচির অংশ হিসেবে এক অথবা দেড় শতক জমিতে সবজির বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এতে একটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে । সে আলোকে পিরোজপুর ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ বিতরণ করা হবে।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম
