নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী; জেলার বিচ্ছিন্নদ্বীপ হাতিয়ায় ১৬ বস্তা চালসহ এক ইউপি মেম্বারকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবাবার (০৭ মে ২০২০) হাতিয়ায় সহকারি কমিশনার (ভূমি) মো. সারওয়ার সালাম তাকে আটক করে মামলা দায়েরের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার এসিল্যান্ড মো. সারওয়ার সালামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ও স্থানীয় আ’লীগ নেতা ইকবাল হোসেনের ঘর থেকে অসহায় গরীব দুঃখিদের জন্য বরাদ্দ ১৬ বস্তা চাল উদ্ধার করে। এ সময় ইকবাল মেম্বারকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতিয়া থানার একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ
