বগুড়া সংবাদদাতা; জেলায়  করোনা আক্রান্ত এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম মুক্তার শেখ (৫৭)। তিনি বগুড়া শহরের বাদুরতলা জহুরুলপাড়া এলাকার বাসিন্দা। বগুড়া শহরের থানা মোড়ে তারা ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) বলেন, ‘মুক্তার শেখ শ্বাসকষ্ট নিয়ে কয়েক দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হয়েছিলেন। মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে যান। রাত ৮টার দিকে সেখানে তিনি মারা যান।’

এ নিয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ছয়জন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হলো।

মারা যাওয়া মুক্তার শেখের লাশ আজ বুধবার কোয়ান্টাম ফাউন্ডেশনের বগুড়ার শাখার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শহরের নামাজগড় গোরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮   হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের বাণী ডট কম/১৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।