সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ বছর করাসহ চার দাবিতে গণ বিক্ষোভের ডাক দিয়েছে আমরণ অনশনে বস ৩৫ প্রত্যাশীরা। আগামীকাল শুক্রবার বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (১ জানুয়ারী) অনশরত ৩৫ আন্দোলনকারীদের অন্যতম প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী এই কর্মসুচী ঘোষণা করেন।
মুজাম্মেল মিয়াজী বলেন, সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ বছর করাসহ চার দাবিতে আমরা দীর্ঘ এক মাস আমরণ অনশন করছি। আমাদের অনেকেই এরই মধ্যে অনশনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই অনশন করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া আমরা পায়নি। প্রায় ২৮ লক্ষাধিক বেকারের জীবনের দূর্বিসহ ঘোচাতে আমাদের দিকে সরকারের নূন্যতম কর্ণপাত নেই। তাই আমরা বাধ্য হয়েই এই গণ অনশন শুরু করেছে এরপরও কোন সাড়া না পাওয়ায় আমরা আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনেই গণ বিক্ষোভ এর ডাক দিয়েছে। আমরা আশা করি ছাত্র সমাজ আমাদের ডাকে সাড়া দিবেন। দাবি আদায়ে আমরা রাজপথে অনড় আছি এবং থাকব বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই ৩৫ প্রত্যাশী আন্দোলনকারী।
কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন, কেন্দ্রীয় সমন্বয়ক রেশমা আক্তার, মুসাদ্দেক আলী রাসেল, উজ্জল সরকার, মোশাররফ হোসেন সুহেল, এস এ সজীব আহমেদ, নাজিম উদ্দিন, জিয়ায়ুর রহমান জয়, ইব্রাহিম খলিল, শরীফ সৌরব, রাজেশ মহাজন, জাকিরুল ইসলাম, উজ্জল কুমার, সুমন ইসলাম, ইজাজ ইসলাম, পারভেজুর রহমান, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ্, আবদুস সাত্তার, জাকির হোসেন, দোলন বাসক।
সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ বছর করাসহ বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের চার দাবিগুলো হল; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
