বাংলাদেশের সকল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে দীর্ঘ এক মাস আমরণ অনশন করা বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ ব্যানারে আন্দোলনকারীরা মানবিক গণ ভাবনা-১ জানিয়েছেন। সেই সাথে কর্তৃপক্ষের কাছে নানা প্রশ্ন রেখেছেন এই আন্দোলনকারীরা

আজ শনিবার (৪ জানুয়ারি ২০২০) ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের কাছে নানাবিধ প্রশ্ন রাখেন।

তাদের প্রশ্নগুলো দৈনিক আমাদের বাণী ও আমাদের বাণী ডট কম পাঠকদের জন্য সংবাদ বিজ্ঞপ্তীতে পাঠানো প্রশ্নগুলো হুবহু তলে ধরা হল।

১  ★  কনকনে শীতের মধ্যে মৃত্যুর দুয়ারে এক মাস অনশনে থাকার পরেও কেন সরকার                     কর্তৃপক্ষের কোন দায়িত্ববান লোক এসে আমাদের সাথে একটিবারও দেখা করল না?

২  ★ সরকার কি আমাদের দেশের বোঝা মনে করে? নাকি আমরা দেশের নাগরিক নই?

৩  ★ কেন আমাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট ৩০ এর পর মুল্যহীন হয়ে পড়বে?

৪  ★ কেন আমাদেরকে মেধাহীন ও অযোগ্য বলে চালিয়ে দিবে সরকার ?

৫ ★ কেন পরিবার, সমাজ এবং জাতির কাছে আমাদেরকে অপমান, অবহেলা এবং অপদস্ত              করবে সরকার?

৬ ★   সরকার কি অহিংস আন্দোলনে বিশ্বাসী নয়?

৭  ★ যে দাবিগুলোর যৌক্তিকতা রয়েছে সেই দাবিগুলো নিয়ে কেন আন্দোলন করতে হবে ?

৮ ★ কেনইবা সব যৌক্তিক দাবিই আন্দোলন করে আদায় করতে হবে ?

৯ ★ কেন ছাত্র সমাজকে একটি শিকলের মধ্যে জিম্মি করে রাখা হবে?

১০ ★ তথ্য অধিদপ্তর কি কাজ করে?

১১ ★ কি কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ?

১২ ★ শুধু সার্টিফিকেট দেওয়াই কি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ?

১৩ ★ কেন আন্দোলনে প্রাণ দিয়ে দাবি আদায় করতে হবে?

১৪ ★ স্বাধীন দেশে কেন রক্ত ঝরিয়ে জনগণের ন্যায্য দাবি আদায়ে করতে হবে?

১৫ ★ যে দাবিগুলো মেনে নিলে দেশের কোন ক্ষতিই নেই তবে কেন দাবি মানতে তালবাহানা               করছে সরকার?

১৫ ★ ৩৫ সহ ৪ দফা দাবি মেনে নিলে সরকারের কি কি সমস্যা হতে পারে সেটা সরকার কেন              ক্লিয়ার করছেনা?

১৬ ★ দাবি না মানতে পারলে তবে ইশতেহারে মিথ্যা আশ্বাস কেন দেওয়া হল?

১৭ ★ কেন বঙ্গবন্ধুর আদর্শে এই দেশ চালাতে ব্যার্থ হচ্ছে সরকার? কারণ বঙ্গবন্ধু বলেছিলেন –         ন্যায্য দাবির পক্ষে যদি একজনও হয় তবে আমরা সে দাবি মেনে নিব । ৩৫ সহ ৪ দফার            পক্ষে প্রায় ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজ ।

সরকারের উচিৎ যৌক্তিক দাবিতে “গণ ভাবনা” যাচাই করে আন্দোলন ছাড়াই যৌক্তিক দাবি মেনে নেওয়া । কারণ ” গণ ভাবনা” মানে দেশের ভাবনা, জাতির ভাবনা, মানবতার ভাবনা ।

জয় বাংলা,
জয় হোক ৩৫ সহ ৪ দফার,
জয় হোক গণ ভাবনার
জয় হোক মানবতার।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (০৩ জানুয়ারী ২০২০) পুর্ব ঘোষতি গণ বিক্ষোভ কর্মসুচীতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চারদফা দাবি মেনে নিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে ৩৫ প্রত্যাশীরা। এ সময়ের মধ্যে দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।