উই কেয়ার ফাউন্ডেশনের সপ্তম সভা চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার নিজস্ব কার্য্যালয়ে অনুষ্টিত হয়েছে।সভায় সভাপতির বক্তব্য উই কেয়ার ফাউন্ডেশন প্রেসিডেন্ট রিজিয়া রেজা চৌধুরী বলেন, অটিজম শিশুদের প্রতি সবার ই ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা উচিত।পরিবার,সমাজ,রাষ্ট্র যেনো অটিজম শিশুদের মানুসিক উন্নয়ন ও জীবন গঠনের পথ কে আরো প্রসারিত করে।সঠিক ভাবে যত্ন নিলে এসব শিশুরাই একদিন দেশের সম্পদে পরিনত হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবু ছালেহ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাছির উদ্দীন, সেক্রেটারি নাজিম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি ফজলুর রহমান, দপ্তর সম্পাদক হাবিবা নাজনীন চৌধুরী, সেবা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিলোয়ারা ইউসুফ, সহ দপ্তর সম্পাদক নাঈমুননেছা আকতার, নির্বাহী সদস্য মোজাম্মেল হক চৌধুরী, জনাব হারুন-অর-রশীদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য‘‘WE CARE, WE CHANGE’’ স্লোগানে যাত্রা শুরু করে অটিজম শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ‘উই কেয়ার ফাউন্ডেশন (wcf)।সম্প্রতি ফাউন্ডেশন WE CARE Autism School প্রতিষ্টা করে। এতে শিশুদের জন্য এই অঞ্চলের প্রথম আবাসিক শিক্ষা ও সেবা লাভের সুযোগও থাকছে। এ লক্ষে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে যার নাম্বার-০১৮৮৩৯০৬২০০৭।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।