ডেস্ক রিপোর্ট, ঢাকা; সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ২জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। আজ শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান জানান, ‘অনেক দিন ধরে উনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজকে সকাল দশটার দিকে অবস্থার অবনতির দিকে গেলে ডাক্তাররা আইসিইউয়ে নিয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।