ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ছেলে সাগর লোহানী।
আজ শুক্রবার (১৯ জুন ২০২০) সকালে বাবার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন। আমরা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার চেষ্টা করছি।’
কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুই দিন আগে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।
আজ সকালে সকলের সহযোগিতা চেয়ে ফেসবুক পোস্টে সাগর লোহাসী লিখেন, ‘তাকে (বাবা) সিএমএইচে নেওয়াটা খুব জরুরি। এজন্য সকলের সহযোগিতা চাই।’
গত মাসের মাঝামাঝি কিডনি সমস্যা ও অন্যান্য জটিলতা সৃষ্টি হওয়ায় কামাল লোহানীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে
আমাদের বাণী ডট কম/১৯ জুন ২০২০/পিপিএম
