বান্দরবান জেলার আলীকদম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় মৃত মোহাম্মদ বশিরের ছেলে মোঃনুরুল আমিন গংয়ের সাথে ময়ক মুরুংয়ের ছেলে মাংখাই মুরুং গংদের সাথে সকাল ৭টার সময় আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি ও একজনকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করার হয়েছে।অন্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানান।
আহতরা হলেন,মাংখাই মুরুং ,
স্বাক্ষম মুরুং , তংএ মুরুং , সংইয়া মুরুং , লাইপাও মুরুং , নুরুল আমিন , রোকসানা বেগম , জরিনা বেগম ,মরিয়ম বেগম , আনোয়ারা বেগম ,নুরুল আজিজ আনোয়ারা বেগম ও নুরুল আজিজ স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তিরত ও লাইপাও মুরুংকে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানায়,ময়ক মুরুং হতে মৃত মোহাম্মদ বশির ২০০৮ সালে ৪০ শতক জায়গা স্থানীয় দলিল মূলে ক্রয় করেন।র্শত অনুসারে দেশী দলিল করার সময় অর্ধেক টাকা পরিশোধ করেন এবং বাকী টাকা জমি রেজিস্ট্রি করার পর দেওয়ার কথা থাকলেও মোহাম্মদ বশির জমি রেজিস্ট্রি করার পূর্বে মারা যান।বাকি টাকা না দিয়ে জমি ভোগ দখল করায়, ময়ক মুরুং জমি দখল দিতে অপারগতা প্রকাশ করেন এবং জমি দখলের জের ধরে বেশ কয়েকবার বিরোধে জড়িয়ে পড়েন দুই পক্ষই।
স্থানীয়রা আরও জানায়,গতকাল (০৯ সেপ্টেম্বর) মোঃ বশিরের ছেলে নুরুল আমিনের পরিবার সন্ধ্যায় উক্ত জায়গায় সীমানা কুটি ও ঘর নির্মাণ করেন,রাতে পয়ক মুরুংয়ের ছেলে মাংখাই মুরুংয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে সীমানা কুঠি ও ঘর ভেঙ্গে দেয় । পুনরায় ভোর বেলা নুরুল আমিনের পরিবার টিন দিয়ে সীমানা প্রাচীর ও ঘর নিমার্ন করেন। মাংখাই মুরুংয়ের পরিবার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সীমানা প্রাচীর ও ঘর ভাঙ্গার চেষ্টা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানান।
আলীকদম থানা অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান,এখন পর্যন্ত কেউ এবিষয়ে থানা অভিযোগ করে নি। থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
