হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার  খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা’কে বদলি করা হয়েছে। নতুন ইউএনও পদে যোগদান করছেন মেসবাহ উদ্দীন। বদলীকৃত মৌসুমী জেরীন কান্তা একই পদে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন।

গত রবিবার (০৭ জুন ২০২০) খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ খুব দ্রুতই কার্যকর হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ইউএনও মৌসুমী জেরীন কান্তা  গত বছরের ৩০ সেপ্টেম্বর খোকসা উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেছিলেন মৌসুমী জেরীন কান্তা।

নতুন ইউএনও মেসবাহ উদ্দীন ৩৩ তম বিসিএস ব্যাচ এ খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখায়) কর্মরত ছিলেন।

৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করা মেসবাহ উদ্দীন খোকসার ৩২ তম ইউএনও হিসেবে যোগদান করবেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায়।

এর আগে গত  ১৮  মে ২০২০ খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খোকসার  ৩২ তম  উপজেলা নির্বাহি অফিসার হিসেবে বিষ্ণুপদ পালকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি খুলনার তেরখাদা উপজেলার উপজেলা নির্বাহি অফিসার হিসেবে কর্মরর্ত ছিলেন। তবে অজানা কারণে সেই বদলী প্রজ্ঞাপন স্থগিত করে নতুন করে নতুন ইউএনও হিসেবে মেসবাহ উদ্দীনকে নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।