জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট পত্র লিখন, পঠন ও প্রেরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেধা ও মননে প্রগতিশীল বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১১ টায় ক্যাম্পাসের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মো: শফিকুল ইসলাম । অনুষ্ঠানটির সঞ্চলনা করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: আলমগীর হোসাইন। পত্র লিখন প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
