ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর পদে যোগদান করেছেন অধ্যাপক ড. মাহবুবর রহমান। গত ৯ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী তাকে এই পদে নিয়োগ দেন। শনিবার সকালে প্রক্টর পদে দায়িত্বগ্রহণ করেন তিনি।

এ নিয়ে তৃতীয় বারের মতো প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। এর আগে ২০১৪, ২০১৫ দ্ইু মেয়াদে তিনি প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন,‘স্বল্প দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে দায়িত্ব গ্রহণ করেছি। সবাইকে নিয়ে ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ রক্ষা করাই আমার লক্ষ্য। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।