আজকাল বিভিন্ন অনুষ্ঠানে ডিএসএলআর ক্যামারা নিয়ে যান অনেক সংবাদ কর্মী। সেখানে মোবাইল দিয়ে ভিডিও ফুটেজ বা ছবি তোলেন অনেকে। ডিএসএলআর ক্যামেরার মালিক গণ  তখন অহংকারে বলেন ‘এই মোবাইল সাংবাদিক সরেন’।

এখন আমার প্রশ্ন মোবাইলে তাদের সমস্যা কোথায়?

মোবাইলে ছবি, ভিডিও দিয়ে টিভি সংবাদ ও করা যায়।রেজুলেশন ও ভাল।ফুটেজ ইমেল করা ও সহজ।

মোবাইল ব্যবহারকারী সংবাদ কর্মীরা কি তাদের বাড়া ভাতে ছাই দেন? তাৎক্ষনিক সংবাদ প্রেরণে কম্পিউটার, ল্যাপটপ ছাড়া মোবাইল ফোনেইতো দ্রুত সংবাদ প্রেরণে সময় কম ব্যয় হয়। বা ছোট ডিজিটাল ক্যামারায় ও কম্পিউটার প্রয়োজন। মোবাইল ফোনেতো ডাউনলোড ও আপলোড এ সময় কম খরচ হয়।সবার কি আর ডিএসএলআর ক্রয় করার ক্ষমতা থাকে?

অনলাইন পত্রিকায় যারা সংবাদ প্রেরণ করেন সেখানে কি ডিএসএলআর অথবা ভিডিও ক্যামেরার খরচ তারা পান, সব সংবাদ কর্মী কি বেতন কিংবা সন্মানী পান।যে কোন মিডিয়ায় কাজ করলে এখন পেমেন্ট এর পুর্ব শর্ত বিজ্ঞাপন কালেকশন। এই আগুনে অনেক শখের সাংবাদিকের কিংবা ফ্রিল্যান্সারের শখের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।