নিজস্ব সংবাদদাতা, ঢাকা; আসন্ন এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা কক্ষে পরীক্ষা নেয়ার নির্দেশনা নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত রবিবার (১৫ মার্চ ২০২০) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা;

কিছুদিন আগে শেষ হওয়া এসএসসি পরীক্ষায় সারাদেশের বেশকিছু কেন্দ্রে অনিয়মিতদের প্রশ্নে নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয় আর এর ফলে বিব্রতকর পরিস্থিতিতে পরে শিক্ষা বোর্ডগুলো। তাই, ফের নির্দেশনা জারি করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা কক্ষে পরীক্ষা নেয়ার বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেয়া হয়েছে। ঢাকা বোর্ড থেকে এ নির্দেশনা সব কেন্দ্রে পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

আমাদের বাণী ডট কম/১৭ মার্চ ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।