নিজস্ব সংবাদদাতা, ঢাকা; নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাদপড়া শিক্ষক-কর্মচারীদের ফের এমপিওর আবেদনের সুযোগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার (২২ মে ২০২০) থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ শুরুর ঘোষণা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু এবারও অধিদপ্তরের এমপিওর কার্যক্রম প্রক্রিয়াকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত ইএমআইএস সেলের সার্ভার জটিলতার কারণে অনেক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আবেদন করতে জটিলতার মুখোমুখি হচ্ছেন।
নতুন সূচি অনুসারে কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিও আবেদন শুরু হয়েছে ২২ মে থেকে। নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
গত শুক্রবার (১৫ মে ২০২০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয় নতুন সূচি অনুসারে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। ৩১ মে পর্যন্ত নতুন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা আবেদন করতে পারবেন। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি কথা বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের।
আর নতুন সূচি অনুসারে কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
