ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা; জেলার ভৈরবে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আজাদ (৬৮) এর মৃত্যু হয়েছে। তিনি ভৈরব পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। শহরের ভৈরবপুর কাদির বেপারী বাড়ির বাসিন্দা । স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
গতকাল মঙ্গলবার (১৬ জুন ২০২০) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
- পরিবারিক সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এক সপ্তাহ যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার সংক্রমণ রয়েছে কি না- জানতে রোববার হাসপাতালে নমুনা দিয়ে আসেন। কিন্তু পরীক্ষার ফলাফল জানতে পারেননি। এরই মধ্যে সোমবার শ্বাসকষ্ট বাড়তে থাকে। তখন দ্রুত তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মোশারফ মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, মোশারফ হোসেন আজাদের নমুনা পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বুধবার (১৭ জুন) সকালে লাশ দাফন করা হয়েছে বলে তিনি জানান।
- উপজেলায় এই পর্যন্ত এক হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা থেকে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন সাতজন। সুস্থ হয়েছেন ১০১ জন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
